Posts

Showing posts from February, 2021

আমাদের শৈশব কেটে গেছে ইমারতে

Image
                                     ---- অহিন্দ্রী ব্যানার্জী    আমাদের শৈশব কেটে গেছে ইমারতে, চুরি গেছে শৈশব ওদের ধূলোভরা ফুটপাথে মুলতুবি রয়েছে পাওনা যত ভন্ডামির লালসাতে মুখ চেয়ে রয়ে,উঁকি দিতে চায়, চায় বেড়িয়ে আসতে রাস্তার ধারে,ঘেরা গাছের ডালে,কাপড়ে বাঁধা দোলনায় অকৃত্রিম মুখের হাসি যেন কান্নার ডাক পাঠায়। খুব চেনা রাস্তাগুলো যেন নতুন গল্প দেখায়, দামী গাড়ির কাঁচ ভেদ করে তা কী ধরা দেয়? Picture Courtesy: Anindya Chattopadhyay PC:  Anindya Chattopadhyay দূর থেকে চোখ পড়ে যায়, নর্দমার জলে খেলে আমরা সব গা বাঁচাই, ভিজি বৃষ্টি হঠাৎ নেমে এলে আমাদের মহাভোজ পাঁচতারায় নিয়ন আলোয় স্ট্রিট লাইটে ফাঁকা প্যাকেট খুঁজে, বোজে পেট ঝুপড়ি গুলোয়। Picture Courtesy: Anindya Chattopadhyay রোদে তাতা রেললাইনে, ওরা খেলনা রেল চালায় খোকাবাবুদের বায়না সৌখিন, এসব কী মানায়? একটা সাইকেলের টিউবে লাঠি আর ওরা মজা পায়, বড় বাড়ির বউরা বাচ্চাদের থাকতে দূরে শেখায়।  Picture Courtesy: Rahul Ghosh Picture Courtesy: Anindy...