অ-রাজনৈতিকবোধ, মূল্যবোধহীনতা ও দুর্নীতি: এই প্রজন্ম
অহিন্দ্রী ব্যানার্জী মূল্যবোধের ঘাটতি এই স্কুল-কলেজ পড়ুয়া থেকে একট বড় অংশের যুবসমাজের মধ্যে এক ক্ষয় যা সামাজিক ঘটনাবলির আরও অবনতিকে চরমভাবে ত্বরান্বিত করছে। নৈতিকতা বা মূল্যবোধের ঘাটতি এই প্রজন্মকে দিচ্ছে আপোষ করে চলার এক অসীম ধৈর্য্য যা একটা সময় পর তার ঠিক ভুল বিচার করার ক্ষমতা বিলীন করার সাথেই একদিন তাকে নৈতিক শিক্ষা বিনাশকারীতে উত্তরণ ঘটাবে। এবং এর অন্যতম কারণ হচ্ছে রাজনৈতিক অসেচতনতা। এই রাজনৈতিক অসেচতনতা তো শুধুমাত্র কোন দল ভোটে লড়ে তা না জানার ওপর ভিত্তি করে তৈরি হয় না, রাজনীতির পরিসর আরও বড়। সমাজের কোনো ঘটনাই বিচ্ছিন্ন নয়, ঘটে একটা সূত্র ধরে। আর সেই সূত্র সেই সময়কার রাজনীতির অংশ। আমি যখন স্কুলে পড়তাম, ৯-১০ বা তার পরেও, আমার সমবয়সীদের মধ্যে চারিপাশে ঘটে যাওয়া সামাজিক বিষয় গুলো নিয়ে কোনো আগ্রহ দেখতাম না। তবে কোনো সিনেমা কে করল, কে কোন কাপ পেল ক্রিকেটে তা তারা খবর রাখত। মেয়েদের ক্ষেত্রে আরও একটা বিশেষ জিনিস ছিল সাজগোজের সরঞ্জাম নিয়ে আপডেটেড থাকা। তা ভালো, আমি তখন মনে করতাম যে সকলের সব বিষয়ে এত তাড়াতাড়ি মাথা ঘামানোও বাধ্যতামূলক নয়। কিন্তু কলেজে উঠেও য...