নারী দিবস: শ্রম, নারী ও আন্তর্জাতিকতাবাদ
--অহিন্দ্রী আজ আন্তর্জাতিক নারী দিবস পালনে অনেকেই তৎপর, সকাল সকাল নারী দিবসের পোস্ট বানিয়ে ফেসবুক টেসবুকে ছড়িয়ে দিতে। তবে এই আন্তর্জাতিক নারী দিবস আদতে আন্তর্জাতিক শ্রমজীবী নারীদের দিবস তা অনেকেই খোঁজ রাখেন না। যেসব দিদি বা বোনেরা মডারেট গোছের, রাজনীতি, আন্দোলন যাদের "চিপ" লাগে তারাও নানা উপন্যাস লিখবে ও শেয়ার করবে। তা ভালো করুন,ভাবছেন তো রাজনীতি আর আন্দোলন এর সাথে কী সম্পর্ক? রয়েছে, সম্পর্ক রয়েছে। মানব বিকাশের এক্কেবারে শুরুর দিক থেকেই লক্ষ্য করা যায় লিঙ্গের ভিত্তিতে শ্রমের বিভাগ, এবং মহিলাদের কর্মক্ষেত্র হয়ে ওঠে ঘরের সীমানা। কয়েক লক্ষ বছর আগে সমাজ বিকাশের ধাপে পরিবেশের নিরিখে প্রয়োজনীয় স্বাঙ্গীকরণ ছিল এটা। আদিম ইতিহাসকে পিছনে ফেলে দ্রুত গতিতে এগিয়ে এলে দেখা যায় পরবর্তী ধাপগুলোতে নারীদের কাজের সীমানা প্রসারিত হয়েছে এবং একইসাথে বিকশিত হয়েছে পুরুষ আর নারীর জীবনযাত্রা, দায়িত্ব, অবদান এবং সর্বোপরি পরিচয়ের ফারাক। মানবসমাজ সম্পর্কিত যাবতীয় দিকগুলির অনুরুপ এই ফারাক তৈরিতেও সবথেকে গুরুত্বপূর্ণ উপাদান হল অর্থনৈতিক দৃষ্টিকোণ। এই ফারাক গুণগত ভাবে অন্যতম পর্যায়...